২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণকে অমিতাভের শুভেচ্ছা

সম্প্রতি দাদা সাহেব ফালকে লাইফটাইম অ্যচিভমেন্ট পদক পেয়েছেন বলিউডি সিনিয়র অভিনেতা প্রাণ। এরপরই তার এককালের সহ-অভিনেতা অমিতাভ বচ্চন শুভেচ্ছা জানিয়েছেন তাকে। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

প্রাণের পদক জয়ের পর অমিতাভ টুইটারে লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্র জগতের শক্তিশালী একজন অভিনেতা এবং অত্যন্ত ভালো একজন মানুষ তার জীবনের একটি সম্মান জনক পদক পেলেন। রাষ্ট্রের দাদা সাহেব ফালকে পদক জয় করেছেন প্রাণ।’

ফেইসবুকেও একইভাবে নিজের মনের ভাবে তুলে ধরেন তিনি। তিনি লেখেন, ‘সম্মানজনক দাদা সাহেব ফালকে পদক জয় করেছেন প্রাণ। তিনি এ পদকটির জন্য আদর্শ দাবিদার। একজন অত্যন্ত ভালো মানুষ তিনি এবং খুবই ভালো বন্ধু। তার সুস্বাস্থ্য কামনা করছি এবং অনেক অনেক শুভেচ্ছা।’

প্রাণ এবং অমিতাভ একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জানজির’ ও ‘ডন’।