তের বছরে একুশে টেলিভিশন
পহেলা বৈশাখে একুশে টেলিভিশন (ইটিভি) তেরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। এ উপলক্ষে চ্যানেলটি চারদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করছে।
এ বিষয়ে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ‘দর্শকদের চাহিদা বিবেচনা করে ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহর থেকে পর্দায় আসছে ব্যাপক পরিবর্তন। এছাড়া এ উপলক্ষে এবং বাংলা নববর্ষ উদযাপন করতে দেশের বিখ্যাত নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি একুশের নিজস্ব অনুষ্ঠানেও রয়েছে পরিবর্তনের ছোঁয়া।’
আরো জানানো হয়েছে, ‘চারদিন ব্যাপী এই আয়োজনে একুশে টেলিভিশনে প্রচারিত হবে ৪টি নাটক, ৩টি টেলিফিল্ম, ১টি চলচ্চিত্র। পহেলা বৈশাখে রয়েছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। থাকছে একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্ট। নাচ, গান, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক আর সিনেমা সব কিছু নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।’
নাটকগুলোর মধ্যে রয়েছে এম. এ. সবুরের রচনা এবং আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় নাটক ‘চোর’, রিটু সাখওয়াতের রচনা এবং সকাল আহমেদের পরিচালনায় নাটক ‘চেনা চেনা লাগে’, ফারুক হোসেনের রচনা এবং জামাল মলি¬কের পরিচালনায় নাটক ‘অনামিকা’ এবং আহসান আলমগীরের রচনা এবং দেবাশীষ বড়–য়া দীপের পরিচালনায় নাটক ‘কবি ও কবিতা’। টেলিফিল্মগুলোর মধ্যে রয়েছে এম জামানের রচনা এবং পরিচালনায় ‘লাভ এন্ড লাভ’, আশরাফুল চঞ্চলের রচনা এবং বিইউ শুভর পরিচালনায় ‘বেঁচে থাক ভালবাসা’ এবং বরজাহান হোসেনের রচনা এবং জামাল মলি¬কের পরিচালনায় টেলিফিল্ম ‘লোকাল হিরো’।
একুশে টেলিভিশন প্রযোজিত অনুষ্ঠানগুলোর মধ্যে থাকছে চার পর্বের বিশেষ অনুষ্ঠান ‘গানের ওপারে’। মোহসিনা রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করবেন ফাহমিদা নবী, আঁখি আলমগীর, ফেরদৌস আরা এবং অপু। তিন দিনের বিশেষ ফনো লাইভ স্টুডিতে সঙ্গীত পরিবেশন করবেন কনা, চিরকুট ব্যান্ড এবং ফরিদা পারভীন। এছাড়াও একুশে টেলিভিশনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিশেষ একুশের সকাল, রবি রাগ, একুশের সন্ধ্যা, ফ্যাশন এন্ড টিউন, বাউলিয়ানা, বৈশাখী আহ্বান, একুশের বিনোদন, ফান ক্যারিকেচার, ব্যাঙ্গের সর্দি, ড্যান্স মাস্তি, সং টাইম ইত্যাদি।
