২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনী ঝামেলায় জন

ভারতের ‘বাজাজ অটো’র সঙ্গে কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে সম্প্রতি আইনী ঝামেলায় পড়েছেন বলিউডি অভিনেতা জন আব্রাহাম। খবর জি নিউজ ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

অভিনয় থেকে প্রযোজনার কাজে হাত দেওয়ার পর জন তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘হামারা বাজাজ’-এর নাম নিয়ে আইনী জটিলতায় জড়িয়েছেন ভারতের গাড়ি নির্মাতা কোম্পানি ‘বাজাজ অটো’র সঙ্গে। জানা গেছে, সিনেমার নামে ‘বাজাজ’ শব্দটির ব্যবহারকে অবৈধ এবং কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে জনের কোম্পানি ‘জেএ প্রোডাকশনস’কে সম্প্রতি আইনী নোটিশ পাঠিয়েছে বাজাজ অটো।

এ বিষয়ে জনের প্রোডাকশনের শীল কুমার এক ভারতীয় দৈনিককে জানান, ‘বাজাজ অটো থেকে আমরা একটি নোটিশ পেয়েছি যেখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে কোন ক্ষমতাবলে আমরা বাজাজ শব্দটি ব্যবহার করছি, এবং আমরা তার উত্তর দিয়েছি।’

জানা গেছে, ‘হামারা বাজাজ’ সিনেমাটির মধ্য দিয়ে জনের প্রযোজিত প্রথম সিনেমা ‘ভিকি ডোনার’-এর সকল কলাকুশলীকে আবারও একসঙ্গে সিনেপর্দায় দেখা যাবে।