২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাইলা’ গানের কথা পরিবর্তিত

এবার সেন্সর বোর্ডের নির্দেশ জারি হয়েছে বলিউডি পরিচালক সঞ্জয় গুপ্তর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘শুটআউট অ্যাট ওয়াডালা’-এর বিরুদ্ধে। টিভি পর্দায় প্রচারের খাতিরে সিনেমাটির আইটেম সং ‘লাইলা’র কথা পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 02:15 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

সম্প্রতি সানি লিওনির ওই আইটেম গানটির কয়েকটি কথার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী গানটির কথা ‘লাইলা তেরি লে লেগি’ থেকে ‘লাইলা তেরি লুট লেগি’তে পরিবর্তন করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ‘টিভির দর্শকদের জন্য গানটির কথায় পরিবর্তন আনা প্রয়োজন বলেই মনে করেছে সেন্সর বোর্ড। এ নির্দেশের পর নির্মাতারা নতুন করে গানটির ওই অংশ রেকর্ড করেন এবং এরপরই টিভিতে প্রচার শুরু করেন।’