২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যা দর্শনের খরচ ৩০ লাখ পাউন্ড!

হলিউডি তারকা টম ক্রুজ সম্প্রতি তার কন্যা সুরির জন্মদিনে তার সঙ্গে দেখা করতে ভাড়া করেছেন একটি প্রাইভেট জেটপ্লেন। আর এতেই তার খরচ হয়েছে ৩০ লাখ পাউন্ড! খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 08:49 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

‘দ্যা সান ইউকে’-কে এক সূত্র জানিয়েছে, ‘নিজের একমাত্র কন্যা সুরির প্রসঙ্গ এলে অর্থ কোন ব্যাপারই নয় টমের জন্য। তিনি সুরির সঙ্গে সময় কাটানোর জন্য যে কোনো কিছু করতে পারেন। এটা শুনতে একটু বেশি মনে হতে পারে, কিন্তু সুরি প্রাইভেট জেটপ্লেনে চড়ে অভ্যস্ত। এমনটাই হয় যখন আপনার বাবা-মা হলিউডি তারকা হয়!’

আরও জানা গেছে, কেটির সঙ্গে বিচ্ছেদের পরে একটি প্রাইভেট জেট বিমান ভাড়া করে রেখেছেন টম, যেন বিশেষ কোন উপলক্ষে সুরি সেই বিমানে চড়ে সহজেই বাবার সঙ্গে দেখা করতে যেতে পারে।

মায়ের সঙ্গে নিউ ইয়র্কে বসবাসরত সুরির জন্মদিন ১৮ এপ্রিল, আর জন্মদিন উপলক্ষে ওই প্রাইভেট জেটে চড়েই বাবার সঙ্গে দেখা করতে যাবে সে।