২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে হিট ‘বদতামিজ দিল’

দর্শক মাতাতে যে বলিউডি অভিনেতা রণবীর কাপুর এবং দীপিকা পাড়–কোন জুটির জুড়ি নেই সেটা আরও একবার প্রমাণিত হলো। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘বদতামিজ দিল’ গানটি ৫ এপ্রিল ইউটিউবে প্রচার হবার পর ৯ লাখ হিট পেয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 10:49 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

৫ এপ্রিল সন্ধ্যায় ভিডিওটি ইউটিউবে ছাড়া হয়। তারপর থেকে ৯ লাখ হিট পেয়েছে ভিডিওটি। গানটির ‘বদতামিজ দিল’ অংশটি বেশ ভালোই আলোড়ন তুলেছে শ্রোতাদের মধ্যে। রণবীরের সাবলীল নাচের ধরনও প্রশংসা পেয়েছে।

আয়ান মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় আরও অভিনয় করেছেন কালকি কোচলিন এবং আদিত্য রয় কাপুর। ৩১ মে ভারতব্যাপী মুক্তির প্রতীক্ষায় রয়েছে সিনেমাটি।