২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিট্রেয়াল’: একসঙ্গে ড্যানিয়েল-র‌্যাচেল

তারকা দম্পতি ড্যানিয়েল ক্রেইগ এবং র‌্যচেল ওয়াইজ এবার ব্রডওয়ের মঞ্চে হাজির হচ্ছেন একসঙ্গে। জানা গেছে, হ্যারল্ড পিনটারের লেখা বিখ্যাত ব্রডওয়ে ড্রামা ‘বিট্রেয়াল’-এ অভিনয় করবেন ওই জুটি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 07:36 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

‘এইস শোবিজ’ জানিয়েছে, নাটকটির প্রধান দুই চরিত্র বিবাহিত দম্পতি রবার্ট এবং এমার ভূমিকায় অভিনয় করবেন ড্যানিয়েল এবং র‌্যাচেল। আর এমার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত জেরির ভূমিকায় থাকবেন ‘লাইফ অফ পাই’ খ্যাত অভিনেতা রাফে স্প্যাল।

ব্রডওয়ের বিখ্যাত পরিচালক মাইক নিকোলসের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হবে নভেম্বরের ৩ তারিখ থেকে নিউ ইয়র্কের ব্যারিমোর থিয়েটারে।

হ্যারল্ড পিনটারের নিজের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা নাটক ‘বিট্রেয়াল’-এর মধ্য দিয়ে প্রথমবারের মত ব্রডওয়ের মঞ্চে অভিনয় করবেন র‌্যাচেল।

এর আগে ২০১১ সালে গোপনে বিয়ে করেন ড্যানিয়েল-র‌্যাচেল জুটি এবং বিয়ের পরে ২০০৯ সালে ‘ড্রিম হাউজ’ সিনেমায় দম্পতি হিসেবে পর্দায় দেখা যায় ওই জুটিকে।