টমের প্রশংসায় ওলগা
হলিউডি অভিনেত্রী ওলগা কিরিলেনকো সম্প্রতি তার নতুন সিনেমা ‘অবলিভিয়ন’-এর সহশিল্পী টম ক্রুজের ভূয়সী প্রশংসা করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সহশিল্পী টমের ব্যাপারে ‘ফিমেলফার্স্টইউকে’-কে ওলগা বলেন, ‘সহশিল্পীদের ব্যাপারে ক্রুজ অনেক সহায়ক একজন মানুষ এবং তিনি অনেকভাবে সাহায্যও করে থাকেন।’
চলতি সপ্তাহে লন্ডনে ‘অবলিভিয়ন’ সিনেমাটির প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওলগা। সিনেমাটিতে টম এবং ওলগার সঙ্গে আরও অভিনয় করেছেন মরগ্যান ফ্রিম্যান, অ্যান্ডরেয়া রাইসবোরফ এবং নিকোলাজ কোস্টারের মতো তারকারা।
সায়েন্স ফিকশনধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন জোসেফ কসনিস্কি। চলচ্চিত্রটি মুক্তি পাবে ১৮ এপ্রিল।
