২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালি পর্দায় ফিরবেন ঐশ্বরিয়া!

মেয়ে আরাধিয়ার জন্মের পর বলিউডি জগত থেকে বেশ খানিকটা সরে গিয়েছিলেন সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তিনি রূপালি পর্দায় ফিরে আসার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। গুজব শোনা গেছে, অভিনেতা শাহরুখ খানের সঙ্গেই জুটি বাঁধবেন তিনি। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 08:02 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

টিনসেলে ইতোমধ্যেই ঐশ্বরিয়ার আগমনের বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ফারা খান পরিচালিত পরবর্তী সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখ এবং ঐশ্বরিয়াকে দর্শকরা হয়তো একই পর্দায় দেখতে পাবেন ।

 সর্বপ্রথম ‘জোশ’ সিনেমায় যমজ ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যাশ এবং শাহরুখ। পরবর্তীতে সঞ্জয় লীলা বনসালীর ‘দেবদাস’ সিনেমায় প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন তারা। অ্যাশ-শাহরুখ জুটির ‘মোহাব্বাতিন’ও দর্শক নন্দিত হয়েছিল।