২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউব এড়িয়ে চলেন বিবার

পপ তারকা জাস্টিন বিবার সম্প্রতি বলেছেন ইউটিউব এড়িয়ে চলেন তিনি, কারণ ওখানে তার প্রকাশিত ভিডিওগুলো নিয়ে দর্শকদের বিরূপ মন্তব্য তাকে কষ্ট দেয়। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:48 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

‘ডেইলি স্টার’ জানিয়েছে, ২০১২ সালে বিবারের প্রথম গান ‘বেবি’-এর ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছিল এবং ৮০ কোটি দর্শক দেখেছিলেন ভিডিওটি। কিন্তু নিজের ভিডিওগুলোর বিষয়ে দর্শকদের মতামত জানতে পছন্দ করেন না বলে সম্প্রতি জানিয়েছেন ১৯ বছর বয়সি ওই তারকা।

বিবার বলেন,‘টুইটার অনেক ভাল। টুইটারে আমার অনেক ভক্ত রয়েছে এবং খুব কমই এমন হয় যখন আমি নেতিবাচক কোন কিছু দেখি। আমি ইউটিউবের কমেন্টগুলো দেখি না কারণ ওগুলো সহজেই কষ্ট দেয়।’

বিবার আরও বলেন,‘আমি ইন্টারনেটে অনেক কিছুই দেখি। তবে আমার মাঝে মাঝে শুধুমাত্র টুইটারে যেতে ভাল লাগে আর মানুষের মাঝে থাকতে ভাল লাগে।’