২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি কাটালেন রবার্ট-ক্রিস্টেন

সম্পর্কে কিছুটা দুরত্বের সৃষ্টি হলেও সম্প্রতি ইস্টার উপলক্ষে প্রেমিকা এবং হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে নিয়ে তার মায়ের বাড়িতে সময় কাটলেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 06:52 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

কন্টাক্ট মিউজিক এ বিষয়ে জানায়, ‘ক্রিস্টেনের মায়ের বাড়ি মালিবুতেই ইস্টারের দিনটি কাটিয়েছেন ‘টোয়াইলাইট’ খ্যাত ওই হলিউডি জুটি। সে সময় ক্রিস্টেনের ভাইও উপস্থিত ছিলেন।’

গত বছর ক্রিস্টেন ‘স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে তার। তবে তারপর নিজেদের মধ্যকার দূরত্বকে কমিয়ে এনেছেন ওই হলিউডি জুটি। আর বন্ধুদের মতে আগের চেয়েও ভালো আছেন তারা।

এ বিষয়ে সূত্র জানায়, ‘বিচ্ছেদের সময় ক্রিস্টেনের অভাব তীব্রভাবেই অনুভব করেছিলেন রব। আর তাই এখন যতটা সম্ভব বেশি সময় তার সঙ্গে কাটাতে চান তিনি।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/অদ্বিতী/এসএন/এসএম/এপ্রিল ২/১৩