ইউরোপের ক্লাব থেকে বাদ বিবার
পপ তারকা জাস্টিন বিবারকে এবার ইউরোপের ক্লাব থেকে বয়কট করা হয়েছে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘সান অনলাইন’ জানিয়েছে, ১৯ বছর বয়সি ওই তারকার দেহরক্ষীরা সম্প্রতি অস্ট্রিয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মোবাইল ফোন ভেঙ্গে ফেলে এবং মেয়ে ভক্তদের লাঞ্ছিত করে। তবে বিবারের বন্ধুরা বলছেন ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছে।
এ বিষয়ে ভিয়েনার ‘প্যাসেজ ক্লাব’ থেকে জানানো হয়েছে,’ জাস্টিন বিবারকে এখানে আর স্বাগত জানানো হবে না।’
এর আগে ইউরোপ যাত্রার সময়ে বিমানবন্দরে আটকে রাখা হয় বিবারের পোষা বানরকে, তবে জানা যায় মিউনিখ পর্যন্ত কাস্টমসকে ফাঁকি দিয়ে নিজস্ব জেট বিমানে করে বানরটিকে নিয়ে এসেছিলেন বিবার।
এছাড়াও বেশ কিছু ঘটনার কারণে সাম্প্রতিক সময়ে নিয়মিত বিতর্কের সম্মুখীন হচ্ছেন এই পপ তারকা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত তার কনসার্টে দেরি করে পৌঁছানো থেকে শুরু করে প্রতিবেশী একজনের গায়ে থুথুু ফেলার সময় ক্যামেরাবন্দি হবার ঘটনাও বিবারকে নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
