২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘনচক্কর’ থেকে বাদ সঞ্জয়

বলিউডি অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে আদালতের রায় হবার পর এবার ‘ঘনচক্কর’ সিনেমাটির অতিথি চরিত্র থেকে বাদ পড়েছেন তিনি। খবর মিডডের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 08:49 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বিদ্যা বালান এবং এমরান হাশমি অভিনীত ‘ঘনচক্কর’ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে অতিথি চরিত্রে অভিনয় করার কথা থাকলেও ব্যক্তিগত আইনি ঝামেলার কারণে শেষমেশ সিনেমাটি থেকে বাদ পড়েন সঞ্জয়।

এক সূত্র জানিয়েছে, ‘সঞ্জয় তার শিডিউলের আসন্ন কাজগুলোর জন্য সময় বের করতে পারছেন না। ‘ঘনচক্কর’ সিনেমায় তার নিজের ভূমিকায় একটি চরিত্রে ক্যামিও করার কথা ছিল। সঞ্জয় ‘লাগে রাহো মুন্নাভাই’ সিনেমার এক সহশিল্পীর অনুরোধে চরিত্রটিতে অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন।’

আরেকটি সূত্র জানিয়েছে, ‘সঞ্জয়ের জন্য চরিত্রটি একদম সঠিক ছিল কারণ এতে তাকে নিজের ভূমিকায় অভিনয় করতে হত। তাই চরিত্রটির জন্য তার কোন বিকল্প নেই। এটা শুধুমাত্র একটি ক্যামিও হলেও আরও অনেক কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে।’