২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটির ওপর রেগেছেন টম!

সম্প্রতি একটি অলঙ্কারের ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হবার পর তাদের বিজ্ঞাপনের খাতিরে বিবসনা হয়েছেন হলিউডি অভিনেত্রী কেটি হোমস। আর এমন বিজ্ঞাপনে কাজ করার কারণে তার ওপর চটেছেন সাবেক স্বামী এবং হলিউডি অভিনেতা টম ক্রুজ। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শোবিজ স্পাই জানায়, এইচ স্টারন ব্র্যান্ডের আসন্ন বিজ্ঞাপনে পুরোপুরি বিবসনা ছবি তুলেছেন কেটি। বিজ্ঞাপনটি অ্যালুর ম্যগাজিনের এপ্রিল সংখ্যায় প্রকাশিত হবে।

সংবাদমাধ্যমটি জানায়, ‘কেটির নতুন এ রূপ টমকে রীতিমতো অবাক করেছে। কেটির এ ধরনের বেপরোয়া আচরণ মোটেই ভালো চোখে দেখছেন না তিনি। তবে এটাও ঠিক যে কেটির ওপর জোর খাটানোর অধিকার নেই টমের।’ 

২০১২ এর ২৯ জুন টম এবং কেটি তাদের বিবাহিত জীবনের ইতি টানেন।