২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল সরাসরি চ্যানেল নাইন-এ

২ এপ্রিল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। এবারের আইপিএল আসরে মোট ৯টি দল অংশগ্রহণ করবে। চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, কোলকাতা নাইট রাইডারস, মুম্বাই ইন্ডিয়ানস, পুনে ওয়ারিয়ারস, রাজস্থান রয়েলস, রয়েল চ্যালেঞ্জারস ও সানরাইজারস হায়দ্রাবাদ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 12:24 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

অনুষ্ঠান প্রধান তানভীর খান গ্লিটজকে জানিয়েছেন, ‘১১টি ভেন্যু থেকে সর্বমোট ৭৬টি খেলার সবকটিই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। ২ এপ্রিল ২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি চ্যানেল নাইনে সরাসরি সম্প্রচার করা হবে।’

তানভীর আরো বলেন, ‘অনুষ্ঠানে পারর্ফম করবেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, পিট বুল প্রমুখ। অনুষ্ঠানে আরও থাকবে ফ্ল্যাইং ড্রামার, চাইনিজ পারফরম্যান্স, ফায়ার ওয়ার্ক, নাচ, গান, ম্যাজিক শো ইত্যাদি।’

প্রচার সময় নিয়ে তানভীর জানিয়েছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান প্রচারের সময়টা এখনো জানায়নি আইপিএল। তবে এটা রাত ৭:৩০মি থেকে ৮:৩০মি.-এর মধ্যেই হবে। খেলার প্রথমদিন একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮:৩০মি. এবং  অন্যান্য দিন দুইটা খেলা হবে বিকাল ৪:৩০মি ও রাত ৮:৩০মি.-এ।