বক্স অফিস মাতাচ্ছে ‘হিম্মতওয়ালা’
পরিচালক সাজিদ খানের ‘হিম্মতওয়ালা’ মুক্তির তৃতীয় দিনের মাথাতেই বাজিমাত করেছে বক্স অফিসে । মার্চের ২৯ তারিখে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির এ পর্যন্ত আয় হয়েছে ৩১ কোটি রুপিরও বেশি। খবর জি নিউজ ব্যুরোর।
আশির দশকের ‘হিম্মতওয়ালা’র রিমেক এই সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগান এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য অজয়কে ইতোমধ্যেই সমালোচকদের কঠোর সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি দর্শকের কাছেও ‘হিম্মতওয়ালা’র কৌতুকগুলো নতুন মনে হয়নি, কারণ সিনেমাটি মুক্তির অনেক আগে থেকেই টুইটারে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
