ইস্টারের শুভেচ্ছা জানালেন তারকারা
বলিউডের তারকারা এবার ইস্টার সানডে উপলক্ষে টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভক্তদের। ইস্টারের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মাধুরী দীক্ষিত, শিল্পা শেঠি, ফারহান আখতারের মতো অনেক বলিউড তারকা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মাধুরী দীক্ষিত লেখেন, ‘হ্যাপি ইস্টার সবাইকে!!! আরেকটি ব্যস্ততম দিন কাটলো ‘গুলাবী গ্যাং’এর সেটে।’
শিল্পা শেঠি লেখেন, ‘টুইটারের সব বন্ধুদের জানাই ইস্টারের শুভেচ্ছা! আমার ভাগ্নিরা লন্ডন থেকে ইস্টার পালন করতে এসেছে।’
নিল নিতিন মুকেশ, বিপাশা বসু, নেহা ধুপিয়া, শাবানা আজমি, অনুপম খের, শাহীদ কাপুরসহ আরও অনেক তারকা তাদের ভক্তদের ইস্টার সানডের শুভেচ্ছা জানিয়েছেন।
