ক্রেইগের সাত মিনিট
জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ সম্প্রতি একটি গাড়ির অনুষ্ঠানে মাত্র সাত মিনিটের উপস্থিতির জন্য পারিশ্রমিক নিয়েছেন দশ লাখ ডলার! খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘সান অনলাইন’ জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক শহরে ‘রেঞ্জ রোভার’ গাড়ির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করার মাত্র সাত মিনিটের মাথায় চলে যান ক্রেইগ। আর বিষয়টি উপস্থিত ভক্তদের যথেষ্ট ক্ষুব্ধ করে।
উপস্থিত এক অতিথি বলেন, ’ক্রেইগ কোনো বক্তৃতা পর্যন্ত দেননি।’
আরেক অতিথি জানান, ‘আমি তো এটাও বলতে পারবো না যে তিনি আসলেই এখানে এসেছিলেন!’
অনুষ্ঠানের এক পর্যায়ে একটি ভিডিওতে ক্রেইগকে দেখা যায় ২০১৪ সালে বাজারে আনার জন্য নির্মিত রেঞ্জ রোভার স্পোর্ট গাড়ি চালিয়ে আসতে।
