একসঙ্গে ‘মুন্নি’-‘শীলা’
বলিউডি আইটেম সং ‘মুন্নি’ আর ‘শীলা’-এর জনপ্রিয়তা কারো অজানা নয়। এবার ওই গান দু’টির গায়িকা মমতা শর্মা এবং সুনিধি চৌহান সাজিদ খান পরিচালিত ‘হিম্মতওয়ালা’ সিনেমার ‘ধোকা’ গানে একই সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। খবর মিড ডের।
এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ‘যখন গানটি নিয়ে আলোচনা চলছিলো আমরা এর জন্য মমতা এবং সুনিধিকেই বেছে নিয়েছিলাম। তারা দু’জনও গানটির প্রতি আগ্রহ দেখান।’
সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ বলেন, ‘তারা দু’জনেই গানটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন। এমন দু’জন শিল্পীর সঙ্গে একত্রে কাজের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’
