২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রনবীর-দীপিকার গোপন সাক্ষাৎ

বলিউডি অভিনেতা রনবীর সিং সম্প্রতি তার আহত পায়ের ব্যথা উপেক্ষা করে পৌঁছেছেন মুম্বাই থেকে ওয়াইতে। উদ্দেশ্য একটাই, প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে গোপন সাক্ষাৎ। খবর মিডডের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:16 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

এক সূত্রের বরাতে জানা গেছে, কলকাতায় নতুন সিনেমা ‘গুন্ডে’র শুটিং চলার সময় পায়ে মারাত্মকভাবে ব্যথা পান রনবীর। ওই কারণে তাকে তিনটি সেলাইও নিতে হয়। কিন্তু শুটিংয়ের ফাঁকেই আহত অবস্থায় মুম্বাইয়ে আসেন তিনি, এরপর ছুটে যান ওয়াইতে।

সূত্র জানিয়েছে, ‘গুন্ডে’ সিনেমার একটি মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়ে পায়ে ব্যথা পান রনবীর। এদিকে ওয়াইতে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপিকা। অবশেষে ওয়াইতে পৌঁছে পায়ে ব্যথা নিয়েই হাঁটতে দেখা যায় রনবীরকে।

তবে জানা গেছে, শুটিং সেটে না গিয়ে হোটেলেই দীপিকার জন্য অপেক্ষা করেছিলেন রনবীর।

আরেকটি সূত্র জানিয়েছে, তিনি দীপিকার শুটিং শেষে ফিরে আসার জন্য হোটেলেই অপেক্ষা করেছিলেন, ঐ সময়টাতে সারাদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় রনবীরকে।

আরও জানা যায়,মার্চের ২৫ তারিখে কলকাতায় ফিরে যান রনবীর।