এবার ইন্সটাগ্রামে অমিতাভ
বিশ্বজুড়ে তারকাদের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ইন্সটাগ্রামে এবার যোগ দিয়েছেন বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
অমিতাভ আরও জানান বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যতটা সম্ভব মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে খুবই ভালবাসেন তিনি। ফেইসবুক এবং ব্লগেও নিয়মিত অমিতাভ।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইন্সটাগ্রামে প্রায় দশ কোটি ব্যবহারকারী রয়েছেন যেখানে প্রতিদিন প্রায় ৩২ লাখ ছবি পোস্ট করা হয়।
তারকাদের মধ্যে ইন্সটাগ্রামে নিয়মিতদের মধ্যে রয়েছেন ম্যাডোনা, কিম কারদাশিয়ান, রিহানা, জাস্টিন বিবার, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ।
