২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিজেএফবির নতুন কমিটি

দেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবির বার্ষিক সভা ২৮ মার্চ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার এনাম সরকার সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ফিচার ইনচার্জ মোর্শেদ নাসের টিটো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেইসঙ্গে ২০১৩-১৪ দুই বছর মেয়াদী ২৯ সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অনুরূপ আইচ (সিনিয়র সাব এডিটর-দৈনিক যুগান্তর), তামিম হাসান (সিনিয়র সাব এডিটর-দৈনিক নয়া দিগন্ত) এবং এসএস রানা (সিনিয়র সাব এডিটর-দৈনিক কালের কণ্ঠ)। সহ সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন মাসুম অপু (স্টাফ রিপোর্টার-দৈনিক প্রথম আলো), জনি হক (বিভাগীয় প্রধান-দৈনিক সমকাল), মঈনুল হক রোজ (চীফ রিপোর্টার-বিনোদন বিচিত্রা)। সহ সাধারণ সম্পাদক দীন ইসলাম (সিনিয়র রিপোর্টার-দৈনিক মানবজমিন) জাকারিয়া সৌখিন (বিভাগীয় প্রধান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন)। সাংগঠনিক সম্পাদক সোহেল অটল (সাব এডিটর-দৈনিক নয়া দিগন্ত)। অর্থ সম্পাদক জাহিদ শাওন (প্রধান প্রতিবেদক-পাক্ষিক আনন্দ লহরী)। প্রচার সম্পাদক মাহবুব হাসান জ্যোতি (এশিয়ান টিভি)। দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান (সাব এডিটর-দৈনিক আমার দেশ)। সাহিত্য স¤পাদক এসএম মুন্না (স্টাফ রিপোর্টার-দৈনিক সমকাল। সাংস্কৃতিক সম্পাদক নিপু বড়–য়া (স্টাফ রিপোর্টার-দৈনিক যুগান্তর)। ক্রীড়া সম্পাদক আলমগীর কবির (সাব এডিটর-দৈনিক নয়া দিগন্ত) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ আহমেদ (সাব এডিটর-দৈনিক ইত্তেফাক)। নির্বাহী সদস্য নাসির আহমেদ (দৈনিক সমকাল), ওবায়দুল গনি চন্দন (মানব কণ্ঠ), রাশিদুল মজিদ মামুন (মেন্স ওয়ার্ল্ড), কামরুজ্জামান মাসুম, (এটিএন বাংলা), রাজীব আহমেদ, (চ্যানেল আই), রকিব হোসেন (দৈনিক আমার দেশ), রুদ্র মাহফুজ, (পাক্ষিক বিনোদন), শেখ আরিফ বুলবন, (ডেইলি নিউ ন্যাশন), নাহিদ হোসেন, (চ্যানেল টুয়েন্টি ফোর), আলী আফতাব (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) এবং এফ আই দীপু ( দৈনিক যুগান্তর)।