২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন গ্রিফিথস

‘হ্যারি পটার’ সিরিজের ভেরনন ডার্সলি খ্যাত হলিউডি অভিনেতা রিচার্ড গ্রিফিথস ২৮ মার্চ ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হৃৎপিন্ডে অস্ত্রোপচারের পরবর্তীতে বিভিন্ন অসুবিধার কারণে ইউনিভার্সিটি হসপিটাল অফ কভেনট্রি অ্যান্ড ওয়ারউইকসায়ারে মারা যান তিনি। খবর ব্যাং শোবিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 12:34 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

২০০৮ সালে সামাজিক কাজে অবদানের জন্য ওবিই পদক পান রিচার্ড। তার পরিবারে রয়েছেন ৩৩ বছর বয়সি স্ত্রী হিদার গিবসন। অভিনয় জগতে ‘হ্যারি পটার’ সিনেমার ভেরনন ডার্সলি চরিত্র এবং ১৯৮৭ সালের কমেডি সিনেমা ‘উইথনেইল অ্যান্ড আই’-এর জন্য পরিচিত তিনি।

রিচার্ড ২০১২ সালে নেইল সিমোনের ‘দি সানশাইন বয়েজ’ সিনেমায় অভিনয় করেন। ২০১১ সালে ‘পাইরেটস অফ দ্যা ক্যারাবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ সিনেমায় জনি ডেপ এবং পেনেলোপি ক্রুজের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

হলিউড ছাড়াও বেশ কিছু টিভি অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দি সুয়েনি’, ‘ইন্সপেক্টর মোরস’ এবং ‘পাই ইন দি স্কাই’।