কেন্দ্রীয় চরিত্র চেয়েছিলাম: উইল স্মিথ
কুয়েনন্টিন টারানটিনো পরিচালিত ‘জ্যাঙ্গো: আনচেইনড’ সিনেমার একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিলো হলিউডি অভিনেতা উইল স্মিথকে। তবে কেন্দ্রীয় চরিত্র না হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। খবর মিড ডের।
একজন হলিউড রিপোর্টারের বরাতে স্মিথ সম্প্রতি বলেন, ‘সিনেমাটির যে চরিত্রটির প্রস্তাব আমি পেয়েছিলাম সেটি কেন্দ্রীয় চরিত্র ছিলো না। আমি কেন্দ্রীয় চরিত্র চেয়েছিলাম।’ সময়ের অভাবেও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন বলে জানালেন তিনি।
সিনেমাটি সম্পর্কে স্মিথ আরও বলেন, ‘অসাধারণ একটি চিত্রনাট্য ছিলো সিনেমাটির। আর তাই কেন্দ্রীয় চরিত্রটি চেয়েছিলাম আমি।’
সময় নিয়ে সমস্যার বিষয়ে স্মিথ বলেন, ‘আমি ‘ম্যান ইন ব্ল্যাক ৩’-এর শুটিংয়ের মাঝামাঝি ছিলাম। আর টারানটিনো তার শুটিং তখনই শুরু করতে চাইছিলেন। তাই আমি তাকে অপেক্ষা করাতে চাইনি।’
৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে চিত্রনাট্যের জন্য অস্কার জয় করে ‘জ্যাঙ্গো: আনচেইনড’ সিনেমাটি।
