২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের বিরুদ্ধে মামলা: শুনানি ৮ এপ্রিল

যোধপুরে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ২০০২ সালে একজনকে হত্যার দায়ে বলিউডি অভিনেতা সালমান খানের বিরুদ্ধে করা মামলার শুনানি পিছিয়েছে ৮ এপ্রিল পর্যন্ত। মুম্বাই সেশন কোর্টের সূত্র ধরে এনডিটিভি জানিয়েছে, মামলায় নতুন সাক্ষ্য এবং প্রমাণ যুক্ত হওয়ার ঘটনাই এর কারণ।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 02:14 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

এর আগে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিলো, চলতি মাসের ২৫ তারিখে, সালমানের বিরুদ্ধে করা ওই অভিযোগ ‘হত্যাচেষ্টা’ মামলার আওতায় না-কি, ‘অনিচ্ছাকৃত খুন’ এর আওতায় ফেলা হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে সালমানের উকিল এ ব্যাপারে কিছুদিন আরো সময় চাওয়ায় শুনানির দিন পিছিয়ে তা ধার্য করা হয়েছে এপ্রিলের ৮ তারিখ।

এতোদিন পর্যন্ত ‘বেপরোয়াভাবে গাড়ি চালানোয় ১ জনের মৃত্যু এবং ৪ জন আহত’ এই অভিযোগের ভিত্তিতে চলে আসছিলো মামলাটির শুনানি। অভিযোগ প্রমাণিত হলে দেশটিতে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ২ বছরের কারাদ-ে দ-িত হওয়ার আশঙ্কা রয়েছে সালমানের। তবে, চলতি বছরের জানুয়ারিতে পুলিশের দেওয়া নতুন কিছু তথ্য অনুযায়ী একে হত্যা চেষ্টা মামলার অন্তর্ভুক্ত করা হবে কি-না- এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা আদালতের। হত্যা চেষ্টার আওতায় মামলাটি চললে এবং তাতে দোষী প্রমাণিত হলে দশ বছর কারাদ-ের শঙ্কা রয়েছে সালমানের।