‘ক্যাপ্টেন আমেরিকা’য় রবার্ট রেডফোর্ড
সুপার-হিরোর অভিযান নিয়ে লেখা কমিক বই থেকে নির্মিতব্য সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’-এ ক্রিস ইভান্স এবং সেবাস্টিয়ান স্টানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ৭৬ বছর বয়সি রবার্ট রেডফোর্ড।
জো এবং অ্যান্তোনি রুসো চলতি বছরের মে মাসেই সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যাপ্টেন আমেরিকা: দি ফার্স্ট অ্যাভেঞ্জার’ সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিলো।
