২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ্র রাজ্য পুরস্কার পাচ্ছেন অমিতাভ

২৩ মার্চ ভারতের অন্ধ্র রাজ্য সরকার ২০১২ সালের রাজ্য পুরস্কারের চারটি ভিন্ন ভিন্ন পদকের জন্য বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন, চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, কাইকালা সত্যনারায়ন এবং জি. আদিসেশাগিরি রাও এর নাম ঘোষণা করেন। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 08:18 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখায় এন.টি. রামা রাও পদকের জন্য নির্বাচিত হয়েছেন অমিতাভ। অন্যদিকে চলচ্চিত্র পরিচালনার দিক থেকে শ্যাম বেনেগাল নির্বাচিত হয়েছেন বি.এন রেড্ডি পদকের জন্য।

খল চরিত্র এবং পার্শ¦ চরিত্রে অভিনয়ের জন্য তেলেগু অভিনেতা সত্যনারায়ন পাবেন রঘুপতি ভেনকাইয়া পদক। তেলেগু সিনেমার অগ্রগতিতে অবদান রাখার জন্য নাগিরেড্ডি চক্রপানি পদক পাবেন প্রযোজক আদিসেশাগিরি রাও।