হং কং-এ ‘গ্যাংস অফ ওয়াসেপুর’
পরিচালক অনুরাগ কাশ্যপ সম্প্রতি জানালেন ৩৭ তম হং কং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বলিউডি সিনেমা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মনোজ বাজপেয়ি, রিচা চাড্ডা, তিমাংসু ধুূলিয়া এবং হুমা কুরেশি অভিনীত সিনেমাটি ২৯ মার্চ ওই উৎসবে প্রদর্শিত হবে।
‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছাড়াও নিশাত জেইন পরিচালিত সমাজকর্মী সম্পাত পাল এবং তার দলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘গুলাবি গ্যাং’ প্রদর্শিত হবে হং কং চলচ্চিত্র উৎসবে।
ওই অনুষ্ঠানে প্রদর্শিতব্য প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে রয়েছে জশুয়া ওপেনহেইমারের ‘দি অ্যাক্ট অফ কিলিং’, আইকে কেউরুর ‘রুটস’, ডেলফিন ল্যানসনের ‘ফাদারস বার্থ’ অ্যালেক্স গিবনের ‘মিয়া মাক্সিমা কুলপা: সাইলেন্স ইন দি হাউজ অফ গড’ এবং ক্রিস্টিয়ার রোস্টা এবং ক্লাইস স্ট্রিগেলের ‘রিডিম্পসন ইম্পসিবল’।
ওই উৎসবে আরও বেশ কয়েকটি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ‘দি ক্লাউড ক্যাপড স্টার’, সেলুলয়েড ম্যান’, ‘শিপ অফ থিসিয়ুস’, ‘মেঘে ঢাকা তারা’, ‘গুরু অফ সাইলেন্স’, ‘উইথ ইউ উইদাউট ইউ’ এবং ‘২১ চিত্রকুট’।
১৭ দিন ব্যাপী এ চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।
