একতার ওপর সুশান্তের ভরসা
টিভি পর্দার গ-ি পেরিয়ে সম্প্রতি বলিউডে যাত্রা শুরু করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তিনি জানালেন পরিচালক একতা কাপুরের ক্ষেত্রে চিত্রনাট্য না পড়েই সিনেমা করবেন তিনি। কারণ তার সাফল্যের পিছনে যথেষ্ট অবদান রেখেছেন ওই পরিচালক। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
একতা কাপুরের ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালের মধ্য দিয়ে টিভি পর্দায় যাত্রা শুরু করেন সুশান্ত। পিপল ম্যাগাজিনের প্রচ্ছদ লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি থিয়েটারে কাজ করতাম, আর একতাই প্রথম আমার মধ্যে উৎসাহ জোগান টিভি পর্দায় কাজ করার জন্য। আমি বর্তমানে যা তার মূল কৃতিত্ব তারই।’
সম্প্রতি একতার ভাই অভিষেক কাপুরের ‘কোয়ি পুছে’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন সুশান্ত।
