সঞ্জয়ের সাজার বিষয়ে নতুন পিটিশন পেশ
১৯৯৩ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হয়েছে বলিউডি অভিনেতা সঞ্জয় দত্তের। তবে ২২ মার্চ এ শাস্তির বিষয়টি নতুন করে খতিয়ে দেখার জন্য আদালতে পিটিশন উপস্থাপন করেন সঞ্জয়। খবর জি নিউজ ব্যুরোর।
ইতোমধ্যেই ৫ বছরের কারাদণ্ডের মধ্যে ১৮ মাস কারাবাস করেছেন সঞ্জয়। যদি পিটিশনটি প্রত্যাখ্যান করা হয় তবে বাকি সাড়ে তিন বছরের কারাদ-ও ভোগ করতে হবে তাকে। আদালতের রায়ের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আমার পরিবার আমার সঙ্গে আছে আর আমিও মনোবল দৃঢ় রেখেছি।’
দেশটার সর্বোচ্চ আদালত রায় ঘোষণার ৪ সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছিলো। ১৯৯৩ সালে অবৈধ অস্ত্রসহ ধরা পড়েন ওই বলিউডি অভিনেতা। জানা যায় বোমা হামলায় জড়িতদের সঙ্গে ওই সব অস্ত্রের সম্পর্ক পাওয়া গিয়েছিলো।
সঞ্জয় কর্তৃক প্রস্তাবিত পিটিশনটি যদি আদালত গ্রহণ না করে তবে তাকে আরও সাড়ে তিন বছর জেলে কাটাতে হবে। তবে এর পরও আরো একটি পিটিশন দাখিলের সুযোগ পাবেন তিনি।
কারাদ-ের কারণে বেশ কয়েকটি সিনেমা হাতছাড়া হয়েছে সঞ্জয়ের। এর মধ্যে উল্লেখযোগ্য ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় সিনেমা এবং রাজকুমার হিরানীর ‘পিকে’।
