৩৫ পেরোলেন রানি
বলিউডি অভিনেত্রী রানি মুখার্জি ২১ মার্চ পালন করছেন তার ৩৫ তম জন্মদিন। খবর জি নিউজ ব্যুরোর।
১৯৯৭ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন রানি। প্রথম সিনেমায় তেমন একটা আলোড়ন সৃষ্টি করতে না পারলেও কারান জোহরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ এর মধ্য দিয়ে সকলের নজরে পড়েন তিনি।
সঞ্জয় লীলা বনসালী পরিচারিত ‘ব্ল্যাক’ সিনেমায় নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়ে আলোচনায় উঠে আসেন রানি। এরপর ‘হাম তুম’ এবং ‘যুবা’-এর মতো জনপ্রিয় কয়েকটি সিনেমা উপহার দেন তিনি। আদিত্য চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর গত কয়েক বছর ধরে আলোচনায় আছেন তিনি।
