সাবেক স্বামীর বিয়েতে আমন্ত্রিত স্যান্ড্রা!
সম্প্রতি সাবেক স্বামী জেসি জেমসের বিয়েতে আমন্ত্রিত হয়েছেন হলিউডি অভিনেত্রী স্যান্ড্রা বুলক। রেস কার চালক অ্যাক্সিস ডি জোরিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন জেমস। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
২০১০ সালে জেসি প্রতারণা করায় তাদের বিবাহিত জীবনের ইতি টানেন স্যান্ড্রা। তবে তারপরও নিজের বিয়ের অতিথির তালিকায় স্যান্ড্রার নাম রেখেছেন জেসি।
টাচ ম্যাগাজিন জানায়, আমন্ত্রণ জানানো হলেও তা গ্রহণ করেননি স্যান্ড্রা। সংবাদ মাধ্যমটি জানায়, ‘বিচ্ছেদের পর সকল অপমানের প্রতিশোধ নিতেই হয়তো স্যান্ড্রাকে আমন্ত্রণ জানিয়েছেন জেসি। বিচ্ছেদের পর বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে সে সুযোগ দেননি স্যান্ড্রা।’
চলতি মাসের শেষে মালিবুতে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করবেন জেসি এবং ডি জোরিয়া।
