২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাশাকে হটিয়ে সানি!

সম্পর্কে ভাঙন ধরার পর একে অপরের থেকে বেশ ভালোভাবেই দূরত্ব বজায় রেখে চলছেন বলিউডি অভিনেত্রী বিপাশা বসু এবং অভিনেতা জন আব্রাহাম। আর সে সুযোগটিই কাজে লাগিয়েছেন সাবেক ইন্দো-কানাডিয়ান পর্নো অভিনেত্রী সানি লিওনি। ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমার আইটেম সংয়ে বিপাশার কাজ করার কথা থাকলেও সে স্থানটি দখল করে নিয়েছেন সানি। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জন। আর ওই সিনেমারই একটি আইটেম সংয়ে বিপাশার কাজ করার কথা থাকলেও, পরে সেখান থেকে সরে যান তিনি। আর সে সুযোগের সদ্ব্যবহার করে নিজের স্থান করে নেন সানি।

বর্তমানে একতা কাপুরের ‘রাগিনী এমএমএস ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানি। কাজ শেষ হলেই আইটেম সংটির শুটিং শুরু হবে বলে জানা যায়। গানটিতে আরও থাকবেন জন আব্রাহাম এবং তুষার কাপুর। প্রথমবারের মতো সানিকে ভারতীয় সাজে দেখতে পাবেন দর্শকরা।

‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম, অনীল কাপুর, মনোজ বাজপেয়ী, সনু সুদ, কঙ্গনা রানাওয়াত এবং তুষার কাপুর।