২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও কারিনা-হৃত্বিক

দীর্ঘ বিরতির পর কারান জোহর পরিচালিত পরবর্তী সিনেমা ‘শুদ্ধি’তে জুটি বাঁধছেন হৃত্বিক রোশান এবং কারিনা কাপুর খান। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 02:17 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য কোন অভিনেত্রীকে বেছে নেওয়া হবে তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন নির্মাতারা। কারিনা এবং দীপিকার মধ্যে এ নির্বাচনী যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হলেন কারিনা।

প্রায় ১০ বছর পর আবারও রূপালি পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন হৃত্বিক এবং কারিনা। ‘ম্যায় পেয়ার কি দিওয়ানি হু’ সিনেমাটির পর ওই জুটিকে নিয়ে টিনসেলে গুজব ছড়িয়ে পড়লে পরবর্তীতে তারা আর কোনো সিনেমাতে এক সঙ্গে কাজ করেন নি। তবে কারানের সুবাদে ২০১৪ নাগাদ আবারও ভক্তরা এ জুটিকে দেখতে পাবেন।

চলতি বছরের নভেম্বর মাসে ‘শুদ্ধি’ সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।