এল্টন জনের কনসার্ট বাতিল
অসুস্থতার কারণে আমেরিকার আলাবামায় অনুষ্ঠিতব্য কনসার্টটি বাতিল করেছেন গায়ক এল্টন জন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
গায়ক এল্টন জনের শো আগামী ২২ মার্চ আলাবামার বার্মিংহাম জেফারসন কনভেনশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবার কথা থাকলেও সম্প্রতি অসুস্থতার কারণে শোটি বাতিল করেছেন তিনি।
