‘বিজ্ঞান চিন্তা’ নিয়ে আসছেন ড. ইব্রাহীম
এবারে ‘বিজ্ঞান চিন্তা’ নিয়ে আসছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহীম। এটিএন বাংলার জন্য অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আবদুস সাত্তার। খুব শিগগিরি প্রচার শুরু হবে এর।
অনুষ্ঠানটি সাজানো হচ্ছে কয়েকটি পর্বে। বিভিন্ন স্কুল ও কলেজ থেকে মোট ৬জন শিক্ষার্থী প্রতি পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে মোট ৪টি অংশে সাজানো হয়েছে প্রতিটি অনুষ্ঠান।
এ বিষয়ে প্রযোজক সাত্তার গ্লিটজকে বলেন,‘কুইজ ভিত্তিক অনুষ্ঠানটির মাধ্যমে দেশের তরুণ-তরুণীরা পাঠ্য বইয়ের বাইরেও চলমান বিজ্ঞান জগতের খবর রাখার উৎসাহ পাবে।’
