আনুশকাকে পছন্দ স্পিলবার্গের
হলিউডের পরিচালক স্টিভেন স্পিলবার্গের ভারত সফর বলিউডি জগতে সৌভাগ্য বয়ে এনেছে। তারই ছোঁয়া লেগেছে বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মার ভাগ্যেও। কাশ্মির নিয়ে নির্মিতব্য স্টিভেন স্পিলবার্গের সিনেমায় যে সব বলিউডি অভিনেত্রীর নাম উঠে এসেছে তার মধ্যে আনুশকার নামও রয়েছে। খবর জি নিউজ ব্যুরোর।
সংবাদ মাধ্যমটি জানায়, স্পিলবার্গের পরবর্তী সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য যে অভিনেত্রীদের বেছে নেওয়া হয়েছে আনুশকাও আছেন সে তালিকায়। যদিও চূড়ান্তভাবে কোন কোন অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছে সে বিষয়ে এখনও মুখ খোলেননি স্পিলবার্গ। তবে তালিকায় নাম থাকাতেই টিনসেলে সকলের আলোচনায় উঠে এসেছেন ‘ব্যান্ড বাজা বারাত’ খ্যাত ওই অভিনেত্রী।
যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবে খুব শিগগিরি আনুশকাকে ডেনজেল ওয়াশিংটন, রিচার্ড গেরে এবং ব্র্যাডলি কুপারের মতো হলিউডি তারকাদের সঙ্গে রূপালি পর্দায় দেখা যাবে।
