২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভকে স্পিলবার্গের উপহার

ভারত সফরে এসে বলিউডি অভিনয় শিল্পীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনকে নিজের কফি টেবিল বই উপহার দিয়েছেন হলিউডি পরিচালক স্টিভেন স্পিলবার্গ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 01:22 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

উপহার পাবার পর বিগ বি টুইট করেন, ‘স্টিভেন স্পিলবার্গের সঙ্গে আরও একটি সন্ধ্যা কাটালাম। তার কাছ থেকে একটি উপহার পেয়েছি আমি। তার নিজের কফি টেবিল বই।’

স্পিলবার্গের সঙ্গে সাক্ষাত করা ৬১ জন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার মধ্যে অমিতাভ ছিলেন অন্যতম। স্পিলবার্গের সম্মানে ভারতীয় ব্যবসায়ী অনীল আম্বানি এবং তার স্ত্রী যে পার্টির আয়োজন করেছিলেন সেখানেও সবার আগে হাজির হন তিনি।

ড্রিম ওয়ার্কস এবং অনীল আম্বানির রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে স্পিলবার্গ পরিচালিত হলিউডি সিনেমা ‘লিংকন’-এর সাফল্য উদযাপনে ভারত সফরে আসেন তিনি। আম্বানি আয়োজিত ওই পার্টিতে স্ত্রী জয়া এবং পুত্র বধূ ঐশ্বরিয়া বচ্চনের সঙ্গে উপস্থিত ছিলেন বিগ বি।