২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে সিনেমা বানাতে চান স্পিলবার্গ

প্রথমবারের মতো ভারতীয় একজন পরিচালকের সঙ্গে কোনো একটি বিখ্যাত আমেরিকান সিনেমার হিন্দি রিমেকের আগ্রহ প্রকাশ করেছেন বিখ্যাত হলিউডি পরিচালক স্টিভেন স্পিলবার্গ। খবর এনডিটিভির।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 02:21 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে স্পিলবার্গ জানিয়েছেন, ‘আমি কোনো একদিন একটি আমেরিকান সিনেমার ভারতীয় রিমেক করতে চাই। একই কাহিনীর ওপর ভিত্তি করে কোনও একজন ভারতীয় পরিচালক এবং চিত্রনাট্যকারকে সঙ্গে নিয়ে ভারতের প্রেক্ষাপটে একটি আমেরিকান সিনেমার রিমেক করতে চাই।’

এর আগে মার্চের ১১ তারিখ মুম্বাইতে এসে পৌঁছান স্পিলবার্গ। ভারতে আসার পর প্রথমেই তিনি অমিতাভ বচ্চন এবং বলিউডের ৬০ জন পরিচালকের সঙ্গে ‘তাজ ল্যান্ড’স এন্ড হোটেল’এ সাক্ষাত করেন।