২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন না ক্যাট

ইমতিয়াজ আলির পরবর্তী সিনেমায় বলিউডি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ- এমন খবর বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছিলো টিনসেলে। তবে সম্প্রতি ক্যাট জানালেন, ইমতিয়াজ আলির সিনেমায় অভিনয় করছেন না তিনি। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 02:00 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

পরিচালকদের পছন্দের শীর্ষে থাকা ক্যাটের হাতে এ বছর রয়েছে বেশ কয়েকটি সিনেমা। ইমতিয়াজ আলির সিনেমা নিয়ে ছড়ানো গুজব সম্পর্কে তিনি বলেন, ‘ইমতিয়াজ আলির সিনেমায় আমি অভিনয় করছি- খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। গুজবকে বেশি গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ।’

এক সূত্র এ বিষয়ে আরো জানায়, এখন সুইজারল্যান্ডে ‘ধুম ৩’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। আর এরপর তিনি শুরু করবেন ‘ব্যাং ব্যাং’ সিনেমাটির কাজ। আর তাই নতুন কোনো কাজ হাতে না নিয়ে বর্তমানে যে সিনেমাগুলো আছে সেগুলো নিয়েই ব্যস্ত থাকতে চাইছেন তিনি। আর তাই ইমতিয়াজ আলির সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করেননি ক্যাট।