২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিকে’র জন্য পেছালো ‘ধুম ৩’

রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ সিনেমার শুটিংয়ের জন্য ‘ধুম ৩’ এর কাজ পিছিয়ে দিয়েছেন বলিউডি অভিনেতা আমির খান। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 12:13 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

ইয়াশ রাজ-এর ব্যানারে অ্যাকশন সিনেমা ‘ধুম ৩’-এর শুটিং হচ্ছে সুইজারল্যান্ডে। তবে ‘পিকে’-এর শুটিংয়ের জন্য সেখানে উপস্থিত থাকতে পারছেন না সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আমির।

ইয়াশ রাজ ফিল্মের সহকারী সভাপতি আশিষ সিং জানান, ‘আমরা সিনেমাটি ২০১৩ এর বড়দিনের মৌসুমে মুক্তি দেবার পরিকল্পনা করেই কাজ শুরু করেছিলাম। যেহেতু সিনেমাটির মুক্তির সময়ে কোনো পরিবর্তন আনা হয়নি তাই দেরি করার প্রশ্নই আসে না। শুটিংয়ের সময় সূচি অনেকদিন আগেই নির্ধারণ করা হয়েছিলো। আর আমিরও খুব শিগগিরি শুটিংয়ে অংশ নেবেন।’