২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহমিদার ‘আয় ভালোবাসা’ 

কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর গাওয়া ৪টি গান নিয়ে এবারের পহেলা বৈশাখে বাজারে আসবে ‘আয় ভালোবাসা’ নামের একটি মিক্সড অ্যালবাম। জি-সিরিজের ব্যানারে অ্যালবামের  সুর ও সঙ্গীত করেছেন লিমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তোফাজ্জল লিটন, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 02:23 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

ফাহমিদা নবী গ্লিটজকে বলেন, একক অ্যালবাম ‘আমি পাল্টে যাইনি’র কাজ এখনো শেষ হয়নি। শ্রোতাদের নতুন গান উপহার দিতেই এই মিক্সড অ্যালবামে গান করেছেন তিনি। গানগুলোর কথা ও সুর তার পছন্দ হয়েছে বলে জানান তিনি।

ফাহমিদা আরো বলেন, ‘আমি  ছাড়া অ্যালবামে  গেয়েছেন লিমন ও আল আমিন। ১২টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। আল আমিন চারটি এবং লিমন তিনটি একক গানে কণ্ঠ দিয়েছেন। তিনজনে মিলে গেয়েছি অ্যালবামের শিরোনামের গানটি।’