‘মধ্যরাতের ট্রেন’ -এ সাদি মোহাম্মদ
১২ মার্চ রাত ১১টায় জীবনের রহস্যময় অভিজ্ঞতার গল্প নিয়ে অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’-এ অতিথি হিসেবে থাকবেন রবীন্দ্রসংগীত শিল্পী ও গবেষক সাদি মোহাম্মদ।
জীবনে অনেক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় মানুষকে। অভিজ্ঞতাগুলো এমন যে, যিনি মুখোমুখি হয়েছেন, তিনিও ঠিক বিশ্বাস করে উঠতে পারেন না। আর যারা শোনেন, তাদের পক্ষেও বিশ্বাস করা কঠিন হয়। জীবনের এমনই কিছু ভৌতিক, আধিভৌতিক, অপ্রাকৃত এবং ব্যাখ্যার অতীত সত্য ঘটনা নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’।
মাছরাঙা টেলিভিশনে এ অনুষ্ঠানে প্রতি পর্বে একজন অতিথি তার জীবনের রহস্যময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। সৈয়দ ফাহিম মুনয়েমের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আবুল হোসেন খোকন। উপস্থাপনা করছেন মৃদুল আহমেদ।
