বনসালির ‘অ্যাশ’ দীপিকা!
বলিউডি পরিচালক সঞ্জয় লীলা বনসালি তার আসন্ন ‘রাম লীলা’ সিনেমার সেটে ‘অ্যাশ’ বলে সম্বোধন করেছেন দীপিকা পাড়–কোনকে। খবর জি নিউজ ব্যুরোর।
প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম জানায়, সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে কর্মক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ছিলো ৫০ বছর বয়সি বনসালির। আর তাই ‘রাম লীলা’-এর সেটে তার কথা স্মরণ করেই দীপিকাকে ‘অ্যাশ’ বলে ডেকেছেন তিনি।
জানা গেছে, শুধু শুটিংয়ের সময় নয়, অন্য সময়ও বনসালি দীপিকাকে ‘অ্যাশ’ বলে ডেকেছেন। তার সহকারী পরিচালক বারবারই তার ভুল সংশোধন করে দিতেন। তবে বিষয়টিকে খারাপ চোখে দেখেননি দীপিকা। বরং বনসালির ভুলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তিনি।
