শোয়ার্জনেগারের ছেলের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতা
অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে সম্প্রতি হলিউডের একটি পার্টিতে অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের ছেলে প্যাট্রিক শোয়ার্জনেগারের সঙ্গে ফ্লার্ট করতে দেখা গেছে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘ডিজিটাল স্পাই’ জানিয়েছে, সম্প্রতি ক্রিস্টেনকে দেখা গেছে তার ‘টোয়াইলাইট’ সিনেমার সহশিল্পী টেইলর লটনারের জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করতে, তবে সঙ্গে ছিলেন না তার প্রেমিক রবার্ট প্যাটিনসন। সেখানে উপস্থিত অনেকেই জানিয়েছেন, পার্টিতে প্যাট্রিক শোয়ার্জনেগারের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ ছিলেন ক্রিস্টেন।
এক সূত্র জানিয়েছে,‘সেদিন প্যাট্রিকের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন ক্রিস্টেন। তাদের ঘনিষ্ঠতা এতোটাই বেশি ছিল যে সবাই বলছিল তাদের গোপন কোনও জায়গায় চলে যাওয়া উচিত।’
এদিকে এর আগে গায়িকা টেইলর সুইফটের সঙ্গে প্যাট্রিকের প্রেমের খবর শোনা গেলেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন টেইলর।
আর ২০১২ সালে বিবাহিত পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবার পর ক্রিস্টেনের সঙ্গে তার প্রেমিক রবার্টের সম্পর্কেও টানাপড়েন দেখা গেছে। তবে পরবর্তীতে তাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবার পরও জানা গেছে গত কয়েক মাস ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না ওই জুটির।
