২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগো চাবেসকে নিয়ে তথ্যচিত্র

ভেনেজুয়েলার সদ্য-প্রয়াত বিপ্লবী নেতা উগো চাবেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ টিভি নির্মাণ করেছে বিশেষ তথ্যচিত্র ‘বিপ্লবী হুগো শ্যাভেজ’। এ তথ্যচিত্রে থাকছে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, মফিদুল হক, এমএম আকাশ, ওমর তারেক চৌধুরী প্রমুখের বক্তব্য।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

আরো রয়েছে, উগো চাবেসের মৃত্যুতে বিভিন্ন রাষ্ট্রের প্রতিক্রিয়া, বিপ্লবী ও লাতিন আমেরিকার সংঙ্কৃতি, চাবেস পূর্ব ভেনেজুয়েলা পরিস্থিতি, চাবেসের উত্থান, চাবেসের জন্ম-শিক্ষা-রাজনীতির দর্শন, রাষ্ট্রে সংষ্কার সংশোধন-জাতীয়করণনীতি, বিশ্ব নেতৃত্বে প্রভাব ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা এবং  চাবেসকে নিয়ে একটি গান।

আমজাদ সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচার হবে ১১ মার্চ সন্ধ্যা ৬ টায়।

তথ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে প্রযোজক আমজাদ গ্লিটজকে বলেন, উগো চাবেস এমন এক বিপ্লবী, যাকে বিশেষ করে উল্লেখ করতে হবে পৃথিবীর ইতিহাসে। তার কাতারে আরো আছেন, মার্কস অ্যাঙ্গেলস, ভøাদিমির ইলিচ লেলিন, চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রোর মতো বিপ্লবীরা। জনগণের নেতাদের মধ্যে তিনিও একজন।