২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যাবেন সালমান

দুবাইয়ে বলিউডি অভিনেতা এবং পরিচালক সোহেল খানের ‘মেন্টাল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সালমান খান। তবে চেক আপের জন্য শুটিং বাতিল করে শিগগিরি যুক্তরাষ্ট্রে যেতে হবে তাকে। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 02:11 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম সম্প্রতি জানিয়েছে, ৪৭ বছর বয়সি ওই বলিউডি অভিনেতার গত বছর ¯œায়ুরোগ ট্রাইজেমিনাল নিউরজিয়ার জন্য অস্ত্রোপচার হয়েছিলো। অস্ত্রোপচারের পর চেক আপের জন্য আবার যুক্তরাষ্ট্রে যাবার কথা থাকলেও কাজের ফাঁকে সময় করে উঠতে পারেননি তিনি।

এর আগে ‘মেন্টাল’ সিনেমার শুটিংয়ের কারণে এই সফর পিছিয়ে দিতে হয়েছিলো ‘দাবাং’ খ্যাত ওই অভিনেতাকে। পরবর্তীতে কোর্টের শুনানির জন্য জানুয়ারির শেষের সফরটিও বাতিল করেন তিনি।

১১ মার্চ মুম্বাইয়ে ফিরবেন সালমান। এর পরই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন।