২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টারজান’ রিমেকে জেসিকা

‘টারজান’ সিনেমার রিমেকে ‘জেইন’ চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন হলিউডি অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। খবর টাইম অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 02:18 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

‘নিউইয়র্ক পোস্ট’ জানিয়েছে, ‘জিরো ডার্ক থার্টি’ খ্যাত জেসিকার বিপরীতে ‘টারজান’ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন আলেকজান্ডার স্কারসগার্ড।

টারজানের এই কাহিনীতে দেখা যাবে টারজান লন্ডনের জীবনযাত্রায় বেশ ভালোমতোই অভ্যস্ত হয়ে পড়েছেন আর ঠিক তখনই রানী ভিক্টোরিয়া তাকে আফ্রিকার কঙ্গোতে একটি রহস্যের তদন্ত করার দায়িত্ব দেন।

টারজানের এই সিনেমাটি পরিচালনা করবেন ‘হ্যারি পটার’ খ্যাত পরিচালক ডেভিড ইয়েটস।