২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরাকণ্ঠের সেরা বৃষ্টি মুৎসুদ্দী

সংগীত বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেরাকণ্ঠের সেরা হয়েছেন চট্টগ্রামের মেয়ে বৃষ্টি মুৎসুদ্দী। তিনি সেরা নির্বাচিত হয়ে জিতে নিয়েছেন পাঁচ লাখ টাকা। প্রথম রানার আপ হয়েছেন মনীষ সরকার নীড় ও শাহীন খাঁন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন অন্যা আক্তার। তারা প্রত্যেকে যথাক্রমে পেয়েছেন পাঁচ লাখ, তিন লাখ এবং ২ লাখ টাকা।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

এএসটি বেভারেজ লি.-চ্যানেল আই-এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার, ইমপ্রেস অডিও ভিশনের সুযোগ-সুবিধা এবং চ্যানেল আইয়ের বিভিন্ন শো’তে অংশগ্রহণের সুযোগ পাবেন বিজয়ীরা।

৬ মার্চ সন্ধ্যায় গ্র্যান্ড ফিনালের আয়োজন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, এএসটি বেভারেজ লি.-এর চেয়ারম্যান হারুনুর রশীদ, প্রধান তিন বিচারক সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎ।

এই আয়োজনে ১০ প্রতিযোগী শাহীন, সোহান, মেহেদী, বাপ্পি, নীড়, বিপুল, অন্যা, মুনা, বৃষ্টি ও বন্যা পর পর ১০টি জনপ্রিয় গান গেয়ে শোনান। এতে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, মেহের আফরোজ শাওন। মুক্তা বাউলের নেতৃত্বে ঢোল, হারমোনিয়াম, বাঁশি, একতারা, দোতারার সুরে মঞ্চে সেরাকন্ঠ ও ক্ষুদে গানরাজ শিল্পীরা পারফর্ম করেন। ইমন ও কুসুম সিকদার পরিবেশন করেন ব্যালে ডান্স। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। উপস্থাপনা করেন কণ্ঠশিল্পী কোনাল।