‘যে পথে কেউ নাই’
সম্প্রতি তৈরি হয়েছে খ-নাটক ‘যে পথে কেউ নাই’। আশরাফ আলভী রচিত নাটকটি তৈরি করেছেন রাশেদ রাহা। নাটকটি এনটিভিতে প্রচারিত হবে ৯ মার্চ রাত নয়টায়।
এ প্রসঙ্গে রাশেদ রাহা বলেন, ‘মানুষের সম্পর্কগুলো অনেকটা জালের মত। এখানে আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে নানা স্বার্থে সম্পর্ক গড়ি। এখানে যত না সম্পর্ক থাকে তার চাইতেও বেশি থাকে লোভ ও প্রাপ্তির আশা। বর্তমান সময়ের শহুরে জীবনে কর্পোরেট সংস্কৃতিকে ধরে মানুষের সম্পর্কের অন্তর্জাল অনুসন্ধানের চেষ্টা করেছি আমরা।’
রাশেদ আরো বলেন, ‘এই নাটকে মিত্রার ভূমিকায় অভিনয় করেছেন ফারাহ রুমা। তাকে ঘিরেই নানা ধরনের সম্পর্ককে দেখতে চেয়েছি ক্যামেরার লেন্স দিয়ে। নাটকটির জন্য একটি বিশেষ গান তৈরি করেছেন এহসান রাহী। তিনি এর আবহ সংগীতও করেছেন।’
নাটকটিতে দেখা যাবে, সৌভিক ও মিহির দু’জনে ব্যবসায়ী। মিত্রার সঙ্গে তাদের পরিচয় হয় ব্যবসার খাতিরে। সৌভিক ও মিহির বিভিন্নভাবে মেয়েটিকে বিভিন্ন ভাবে ব্যবসার কাজে ব্যবহার করতে শুরু করে। অপরদিকে মিত্রার ধারণা ছিলো হয়তো কেউ একজন তাকে কাছে টেনে নেবে। কিন্তু এক সময় তাদের কাছে মিত্রার প্রয়োজন ফুরিয়ে যায়। তারা মিত্রাকে দূরে ঠেলে দেয়। মিত্রা অনুভব করতে থাকে তার কাছের মানুষ বর্ষণকে।
